শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 04, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিশেষ অনুদান পেলেন নির্যাতিত, দুস্থ নারী ও শিশুরা

Published: September 04, 2026 at 02:04 PM
শিবগঞ্জে বিশেষ অনুদান পেলেন নির্যাতিত, দুস্থ নারী ও শিশুরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত, দুস্থ নারী ও শিশুদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে এই বিশেষ অনুদান প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে এই অনুদান বিতরণের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর আমির আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অনুদানের উপকারভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন।

অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।