বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
April 27, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে রইশ উদ্দীন ছাত্রকল্যাণ বৃত্তি প্রদান

Published: April 27, 2026 at 06:36 PM
শিবগঞ্জে রইশ উদ্দীন ছাত্রকল্যাণ বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ৮ম শ্রেণি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মরহুম অ্যাডভোকেট রইশ উদ্দীন আহাম্মেদ (এম.এন.এ) ছাত্রকল্যাণ বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা, একজনকে ৯ হাজার টাকা ও একজনকে ৮ হাজার টাকা প্রদান করা হয়।

সোমবার সকালে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন

মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের প্রভাষক শামীম আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক নাঈম উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. কামাল হোসেন।

উল্লেখ্য, প্রতিবছরই এই বৃত্তি প্রদান করা হচ্ছে।