নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। বুধবার নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলেছে, নেপালের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী ভারত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেক ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতাওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অপরদিকে ৯৫টি মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ৯১১টি মরদেহের বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন। বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের সঙ্গে ত্রাণ বিতরণ এবং মরদেহ রক্ষণাবেক্ষণের কাজও করছে। অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। আর এখনো নিখোঁজ আছেন ৪ হাজার ৮৫৮ জন। আরও বন্যার শঙ্কা থাকায় অনেক পরিবারকে উঁচুস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া গাড়ি চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন কাজ করছে। গত বুধবার সকালে ভয়াবহ ওই আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর নিচু অঞ্চলে আসে। এতে করে এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ছয়দিন পার হয়ে যাওয়ায় যারা এখনো নিখোঁজ আছেন তাদের জীবন নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
September 02, 2026
আন্তর্জাতিক
নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026