চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর উপজেলা পরিষদ সংলঘ্ন বাইরুল ইসলামের চাতাল চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপি এই আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি।
এছাড়াও বক্তব্য দেন— রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব ও গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইয়ানসহ অন্যরা।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর অংশ নেন।
এছাড়া সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার কলেজ মোড়ে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহসম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আমিনুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন, সদস্য সচিব মো. মনসুর আলী, উপজেলা বিএনপির নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখাসহ অন্যরা।
অপরদিকে ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জের সভাপতিত্বে ভোলাহাট ফায়ার সার্ভিসের পাশে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন— ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, গোহালবাড়ী ইউনিয়ন সভাপতি মো. রহমত আলী, দলদলী ইউনিয়ন সভাপতি মোতালেব হোসেন মাস্টারসহ অন্যরা।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।