শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অটোরিকশার জন্যই রুমন আলীকে খুন করা হয় : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫-১ গোলে জয় শিবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবো : প্রথম দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন : রাষ্ট্রদূত নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
Printed on: August 28, 2026
August 27, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

Published: August 27, 2026 at 02:13 PM
গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে  পুশইনের চেষ্টা রুখে  দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ৬ জন পুরুষকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রহনপুর ইউনিয়নের ওই সীমান্তের ২১৬/এমপি পিলারের কাছে এই ঘটনা ঘটে। তবে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়। 

তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রামদাসপুর সীমান্ত দিয়ে ভারতীয় ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২১৬/এমপি পিলারের কাছ দিয়ে ৬ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই সময় রামদাসপুর বিওপির টহল সদস্যরা বিষয়টি টের পেয়ে সেখানে অনুপ্রবেশকারী ৬ জনকে ভারতীয় শূন্য লাইনে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদেরকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়া হয় ।

লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ওই ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে বাধা প্রদানপূর্বক ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।