শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অটোরিকশার জন্যই রুমন আলীকে খুন করা হয় : সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫-১ গোলে জয় শিবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ডিবির অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপ ও কার জব্দ : গ্রেপ্তার একজন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবো : প্রথম দরবার অনুষ্ঠানে রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন : রাষ্ট্রদূত নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২
Printed on: August 28, 2026
August 27, 2026
বিনোদন
বিনোদন

ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটেলিয়া

Published: August 27, 2026 at 10:51 AM
ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটেলিয়া

আন্তর্জাতিক জনপ্রিয় সংগীতশিল্পী ওটেলিয়ার বহুল পরিচিত গান ‘বিলিওনেরা’ এবার শোনা যাবে ঢাকার মঞ্চে। দেশের ইভেন্ট অর্গানাইজার ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ এই কনসার্ট। ‘ওটেলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ওটেলিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজেও অনুষ্ঠানটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন। ফলে বাংলাদেশি ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। রোমানিয়ান সংগীতশিল্পী ওটেলিয়া ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান। গানটি প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সাড়া ফেলার পাশাপাশি বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। সেই জনপ্রিয় গান নিয়েই ঢাকায় ওটেলিয়ার প্রত্যাবর্তন ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। এর আগে প্রতিষ্ঠানটি ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ ও ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আন্তর্জাতিক আয়োজন করেছে। এবার সেই ধারাবাহিকতায় ওটেলিয়াকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘ওটেলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। আয়োজকদের প্রত্যাশা, ওটেলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’ গানের পরিচিতিকে কেন্দ্র করে কনসার্টটি বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে। ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাইম আশরাফ বলেন, ‘আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের এবং উপভোগ্য অনুষ্ঠান উপহার দিতে চাই। অতীতে আমরা যেভাবে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি, এবারও সবার সহযোগিতায় দারুণ একটি ইভেন্ট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।