মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 25, 2026
August 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ

Published: August 25, 2026 at 02:14 PM
শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো  জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৯ বিজিবি’র অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো ২৫ লাখ টাকা দামের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং অপর অভিযানে ১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে। 

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। অভিযানে ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজারদাম প্রায় ২৫ লাখ টাকা। উল্লেখ্য, ৫৯ বিজিবি এর আগে গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় তালতলা নামক স্থানে অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়েছিল।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অপর সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর টাপ্পুর আমবাগানে অভিযান চালায়। অভিযানে টহল দল ১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটর সাইকেল জব্দসহ মো. সেরাজুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। 

দুটি ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।