এক সময়ের পর্দা কাঁপানো হাসি আর প্রাণোচ্ছল অভিনয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু পর্দার সেই ‘হ্যাপি ডেইজ’ যেন এক লহমায় ফিকে হয়ে গেল এক বিষণ্ণ বিদায়ে। মার্কিন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হ্যাপি ডেইজ’-এর উজ্জ্বল নক্ষত্র এরিন মোরান আর নেই। এই দুঃসংবাদটি যখন স্তব্ধ করে দিয়েছিল বিনোদন জগতকে, ঠিক তখনই তার প্রস্থান ঘিরে বেরিয়ে এলো এক করুণ বাস্তব। কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং শরীরের ভেতর মরণব্যাধি স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে নিভৃতে লড়াই করছিলেন এই অভিনেত্রী। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে আসা এই তথ্য যেন শোকের ছায়াকে আরও ঘনীভূত করেছে, প্রিয় তারকার এমন নিঃশব্দ বিদায় মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নিজ বাড়িতে এরিন মোরানকে মৃত অবস্থায় পাওয়া যায়। হ্যারিসন কাউন্টি শেরিফ বিভাগ এবং হ্যারিসন কাউন্টি করোনারের অফিসের যৌথ বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, ৫৬ বছর বয়সী এই অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে স্টেজ ৪ ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তবে কী ধরনের ক্যানসার ছিল, তা স্পষ্ট করা হয়নি। প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, যদিও টক্সিকোলজি পরীক্ষার ফল এখনও আসেনি, তবে তার বাড়িতে কোনও অবৈধ মাদক পাওয়া যায়নি। গত শনিবার নিউ স্যালিসবারিতে নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্যারামেডিকরা ৯১১ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তার মরদেহ উদ্ধার করেন। উল্লেখ্য, এরিন মোরান জনপ্রিয়তা পান ‘‘হ্যাপি ডেইজ’ এবং এর স্পিন-অফ ‘জোনি লাভস চ্যাচি’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। তার মৃত্যুতে সহ-অভিনেতারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
শিরোনাম
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা : চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : তৃতীয় দিনে গোমস্তাপুরের বিশাল জয়
নিয়ামতপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে শ্রেণী বক্তৃতা
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
জয় দিয়ে মৌসুম শুরু করলো রিয়াল
আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ
সর্বশেষ খবর
শিবগঞ্জে এস্কাফ সিরাপ জব্দ বিজিবির
Aug 23, 2026