বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
April 27, 2026
বিনোদন
বিনোদন

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা

Published: April 27, 2026 at 04:43 PM
‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা

২০০২ সালের তামিল চলচ্চিত্র ‘থামিজান’-এর মাধ্যমে যাত্রা শুরু করা প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক পরিম-লে এক উজ্জ্বল নক্ষত্র। সেদিন তিনি শুধু প্রথম নারী মুখ্য চরিত্রেই অভিনয় করেননি, পাশাপাশি একটি গানে কণ্ঠও দিয়েছিলেন। ২০০৩ সালে স্পাই থ্রিলার ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’-এর মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই শিল্পীকে কখনও পেছন ফিরে তাকাতে হয়নি। বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। ‘ফ্যাশন’, ‘বর্ফি!’, ‘মেরি কম’, ‘কুয়াট্টো লোকাল’, ‘দ্য স্কাই ইজ পিংক’ প্রতিটি সিনেমায় তিনি আলাদা মাত্রা এঁকেছেন। ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকের মাধ্যমে হলিউডে পা রাখেন, তারপর ‘সিটাডেল’ ও ‘ম্যাট্রিক্স রিসারেকশন’-এর মতো বড় প্রকল্প তাঁকে এনে দেয় বিশ^জনপ্রিয়তা। বর্তমানে তিনি ‘হুইটলি’ নামে একটি নতুন সিরিজে অভিনয় করছেন। এ ছাড়া তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বিনোদন ও সমাজসেবায় তাঁর অসামান্য ভূমিকা ইতোমধ্যে তাঁকে ‘পদ্মশ্রী’সহ একাধিক সম্মাননা পেয়েছেন। সময়ের সঙ্গে প্রিয়াঙ্কা এখন নিজেকে গড়ে তুলেছেন এক আন্তর্জাতিক আইকনে। তাঁর পর্দা উপস্থিতি যেমন শক্তিশালী, তেমনি অফ-স্ক্রিন উদ্যোগও সমানভাবে প্রশংসিত। সেই ধারাবাহিকতার স্বীকৃতিস্বরূপ এবার তাঁর মুকুটে যুক্ত হচ্ছে নতুন সম্মাননা। আগামী ৯ মে গোল্ড গালা ২০২৬-এ তাঁকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ প্রদান করা হবে।