অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর তিনি। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নিজের ছোট্ট বাগানেই যেন খুঁজে নিয়েছেন প্রশান্তির ঠিকানা। জয়া কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন। এমনকি বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে শাক তুলতে দেখা গেছে তাকে। প্রকৃতির প্রতি এই অগাধ ভালোবাসা ও পরিশ্রমী রূপ ভক্তদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি! আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের যেই অনুভূতিগুলো।’ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সবকিছুই মাটি থেকে আসে। এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
কথা আর গানে জাতীয় কবিকে স্মরণ করল শিবগঞ্জ সাহিত্য মঞ্চ
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবে ২ হাজার ৩২৫ মৃত্যু
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বেলজিয়ামে
পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত
মারা গেছেন অভিনেত্রী হেডেন প্যানেটিয়া
তৃতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘ফ্রোজেন’
সর্বশেষ খবর
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Aug 17, 2026
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ
Aug 17, 2026