রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 27, 2026
বিনোদন
বিনোদন

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

Published: April 27, 2026 at 04:42 PM
ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো অনুষ্ঠানে নিজের আভিজাত্যময় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। তার সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে এখন আলোচনায়। বলা বাহুল্য, অভিনেত্রীর ভক্তরা সাদিয়া আয়মানের এই নান্দনিক সাজ দেখে রীতিমতো চমকেই গেছেন। কারণ, এমন লুকে সচারচর দেখা যায় না অভিনেত্রীকে। তারকাবহুল সেই জাঁকজমকপূর্ণ আয়োজনে অন্যান্য সুন্দরীদের মতো নিজের দ্যুতি ছড়িয়েছিলেন সাদিয়া আয়মানও। বেছে নিয়েছিলেন একটি নীল রঙের চমৎকার জামদানি শাড়ি; যা দিয়ে হয়তো নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছিলেন। তারই কিছু একঝাঁক ছবি প্রকাশ করলেন নিজের ফেসবুক পেজে। শাড়িটির কিছু নজরকাড়া সুক্ষ্ম ও উজ্জ্বল কারুকাজ সাদিয়ার রেড কার্পেট লুকে যোগ করে এক রাজকীয় মাত্রা। ট্র্যাডিশনাল জামদানির সাথে স্লিভলেস হল্টার নেক ব্লাউজ পরেছিলেন। যা ঐতিহ্যের মাঝেও পশ্চিমা আধুনিকতা ফুটিয়ে তুলেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। সাদিয়া আয়মানের এই নতুন লুকে ফুটে ওঠে যেমন তার রুচিশীলতা, তেমন ¯িœগ্ধতা। জানান, এক ব্রাইডাল মেকওভার আর্টিস্টের কাছ থেকে এভাবে সেজেছেন তিনি। সঙ্গে উল্লেখ করেন, মেরিল-প্রথম আলো পুরস্কারের জমকালো রাতের জন্য আমার রেড কার্পেট লুক নিয়ে হাজির হলাম! যারা আমার এই স্বপ্নটিকে বাস্তবে রূপ দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। শুধু পোশাকেই নয়, তার মেকআপেও ছিল দারুণ ¯িœগ্ধতা; গ্লোয়িং ভাইবটা তার চেহারার সারল্যকে আরও বাড়িয়ে দেয় বহুগুণ। চুলের স্টাইলে ছিল সাধারণ এক ধরণের খোঁপায় আধুনিকতার ছোঁয়া। গয়না হিসেবে তিনি বেছে নিয়েছিলেন গ্লুড টুগেদারের ডিজাইন করা আকর্ষণীয় অলঙ্কার। এছাড়াও তার হাতের অলঙ্কার এবং গলার নেকলেসটি পুরো সাজকে পূর্ণতা দেয়। প্রকাশিত ছবিগুলোতে তাকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে। কোনো ছবিতে তিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের সাজ পরীক্ষা করছেন আবার কোনোটিতে আত্মবিশ^াসের সাথে রেড কার্পেটে পোজ দিচ্ছেন। তার প্রতিটি অভিব্যক্তি এবং পোশাকের ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত ও সুন্দর যা তার ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক মাধ্যমে তার পোস্টের মন্তব্যঘর দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, ছোট পর্দা থেকে শুরু করে ওয়েবফিল্ম এমনকি প্রেক্ষাগৃহে নিজের সাবলীল অভিনয় দেখিয়েছেন সাদিয়া আয়মান। গত বছর প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী এবং চলতি বছর ‘মিউ’ ও ‘লাভ সিটার’ ওয়েবফিল্ম দিয়ে ফের অভিনয় দিয়ে মন কাড়েন দর্শকের। পাশাপাশি সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী বিভিন্ন সময় নিজের লুক দিয়ে চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না।