চোটের কারণে নেই বাবর আজম। হেডিংলি টেস্টে দলের সেরা ব্যাটারকে ছাড়া খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে ধুঁকছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরেই খেলেছিলেন ১৬০ রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও লড়াকু ফিফটি উপহার দিলেন তিনি। কিন্তু পাকিস্তানকে ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচাতে পারলেন না। এই টেস্টে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা রবিনসন শুরুতেই আঘাত হানেন, আজান ওয়াইস ফেরেন রানের খাতা খোলার আগে। সুবিধা করতে পারেননি শান মাসুদও (৫)। দুজনকেই এলবিডব্লিউ করেন ওলি রবিনসন। ইমাম উল হক কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ফিফটির আগে ফিরতে হয় তাকেও। পাকিস্তানি ওপেনার করেন ৪২ রান। এরপর রবিনসন আরেক তার তৃতীয় শিকারও করেন এলবিডব্লিউ করে। সৌদ শাকিল ফেরেন ৫ রান করে। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৫১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তার শিকার চারজন মূল ব্যাটারও। রবিনসনের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন জশ টং। মাত্র ৯.১ ওভারে ৪৬ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। দুই পেসারের তোপে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১৭১ রানে। বৃষ্টিবিঘ্নিত দিনে এরপর ব্যাটিংয়েও ভালো শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। পাকিস্তানের চেয়ে মাত্র ৫৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। নিজের দ্বিতীয় মেয়াদে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া জো রুটও দিনটি ভালোভাবেই শেষ করেছেন। নিজের শহর ইয়র্কশায়ারের মাঠে ৩৭ রানে অপরাজিত আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটার। তার সঙ্গে ক্রিজে আছেন জর্ডান কঙ্, অপরাজিত ২৩ রানে। ইনজুরিতে ছিটকে যাওয়া জ্যাকব বেথেলের জায়গায় তিন নম্বরে সুযোগ পেয়েছেন কঙ্। রুট ও কঙ্ মিলে ইতোমধ্যে গড়ে ফেলেছেন ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি।
শিরোনাম
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
৬১তম গাম্পা জিতলো বার্সেলোনা
এবার কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত
এক বল দুই ভাগ করে নিলেন রবিনসন-টাং
ইংলিশদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
কেমন হতে যাচ্ছে ম্যাকাইয়ের পিচ?
পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে : কৃষিমন্ত্রী
বেসরকারি প্রাথমিকের পেন্ডিং আবেদন ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
Printed on: August 20, 2026
August 20, 2026
খেলাধুলা
ইংলিশদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
Aug 20, 2026
৬১তম গাম্পা জিতলো বার্সেলোনা
Aug 20, 2026
এবার কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত
Aug 20, 2026