বয়স কিংবা ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের। তবে সাইফ আলি খান এখনো তার কাজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তাই এই সময়ের শিল্পীদের সঙ্গেও তাকে হরহামেশা পর্দায় দেখা যায়। এবার তাকে দেখা যাবে কিয়ারা আদভানির সঙ্গে। যিনি বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। পিঙ্কভিলার খবর অনুযায়ী, ভৌতিক-থ্রিলার ধাঁচের গল্পের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা। নির্মাণে কনিকা ঢিলন। এ সিনেমার মাধ্যমে তার পরিচালনায় অভিষেক হবে। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। বছরের শেষ দিকে শুরু হবে শুটিং। সিনেমাটির ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ‘কানিকার পরবর্তী সিনেমায় সাইফ ও কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। এটি একটি দারুণ থ্রিলার, যের গল্পে থাকবে অতিপ্রাকৃত উপাদানও। সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।’ এতদিন চিত্রনাট্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন কনিকা ঢিলন। তার গল্পে ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শক পছন্দ করেছে। এবার নিজেই নামছেন পরিচালনায়। তাই দর্শকেরও বিশেষ নজর থাকবে এ সিনেমার প্রতি।
শিরোনাম
ধর্ষণের অভিযোগে কারাগারে জনপ্রিয় গায়ক পোকো লি
মোটা অঙ্কের পারিশ্রমিকে ‘বিগ বস’-এ যুক্ত হলেন মৌনী
প্রথমবারের মতো জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া
অভিনয়ের পাশাপাশি কর্পোরেট পেশায় যুক্ত হলেন তমা মির্জা
অভিনয়ের পাশাপাশি কর্পোরেট পেশায় যুক্ত হলেন তমা মির্জা
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার
দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে কারাগারে জনপ্রিয় গায়ক পোকো লি
Aug 20, 2026
মোটা অঙ্কের পারিশ্রমিকে ‘বিগ বস’-এ যুক্ত হলেন মৌনী
Aug 20, 2026
জীবনের কঠিন সত্যে তুলে ধরলেন রিয়া
Aug 20, 2026