ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রী তমা মির্জা। গত কয়েক বছরে একের পর এক সফল সিনেমা করেছেন। সাফল্য পেয়েছেন ওটিটিতেও। সেই ব্যস্ত অভিনেত্রী কিনা ঢ়ুকে পড়লেন কর্পোরেট দুনিয়ায়। চাকরিতে যোগ দিলেন একটি বেসরকারি ব্যাংকে। তমা নিজেই খবরটি সামনে আনলেন। জানালেন, একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি। এ খবরে তার ভক্তদের মনে প্রশ্ন, অভিনয়ের কী হবে তাহলে? তমা কি অভিনয় ছেড়ে দিচ্ছেন বা দেবেন? তমা খোলাসা করলেন সে বিষয়ও। তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’ নতুন চাকরি প্রসঙ্গে তমার ভাষ্য, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’ এই বার্তার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তমা। সেটি ওই ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে ধারণ করা। পোস্টের নিচে তাকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ অনেক তারকাও তাকে বাহবা দিয়েছেন। তমা জানান, এই চাকরির জন্য অভিনয় থেকে দূরে সরার প্রয়োজন পড়বে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাই দুই ভুবনের কাজই সমানতালে চালিয়ে নেবেন তমা। তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের সিনেমাটি হয়েছিল সুপারহিট। শোনা যাচ্ছে, এবার তিনি ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমা করবেন। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
August 20, 2026
বিনোদন
অভিনয়ের পাশাপাশি কর্পোরেট পেশায় যুক্ত হলেন তমা মির্জা
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026