সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
August 19, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ

Published: August 19, 2026 at 02:15 PM
বিজিবির অভিযানে  শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। গত মঙ্গলবার বিকেলে সোনামসজিদ বিওপির আওতাধীন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চলাকালে এগুলো জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে সাড়ে ১০টার দিকে বিজিবি এই তথ্য জানায়। 

বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা সোনামসজিদ বিওপির আওতাধীন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেলসহ সিরাপগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি ১৬০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।