মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 19, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

Published: August 19, 2026 at 02:10 PM
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। এতে সূচনা বক্তব্য দেন সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ। 

সেমিনারে অতিথিদের মধ্যে বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন, শিক্ষাপ্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর তাজামুল হক তাজেলসহ অন্যরা। 

এ সময় শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

বক্তারা বলেন, মাদক মেধা ও চিন্তাশক্তিকে পঙ্গু করে তোলে। পরিবারের মধ্যে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। 

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।