মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 18, 2026
August 18, 2026
বিনোদন
বিনোদন

কালো পোষাকে ভক্তদের নজর কাড়লেন অপু

Published: August 18, 2026 at 01:01 PM
কালো পোষাকে ভক্তদের নজর কাড়লেন অপু

ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়, কখনো সমুদ্র; যান প্রায় সবখানেতেই। কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নেন। ভিডিও কিংবা ছবি- ফ্রেমবন্দি হন; আর তা ভক্তদের মাঝে ছড়িয়ে দেন। ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাম্প্রতিক সময়ের টাইমলাইন ঠিক এমনই। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝর্ণার সৌন্দর্য্যও। কিন্তু মঙ্গলবার, সাত সকালেই এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে! গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকতও নেই। ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’ সকাল সকাল অপু বিশ্বাসের এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ আউটফিট প্রকাশের পর পরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।