চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে শিবগঞ্জ সাগিত্য মঞ্চ। এউপলক্ষে স্মরণে ‘চেতনায় নজরুল’ শিরোনামে সাহিত্য ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এসবের আয়োজন করে শিবগঞ্জ সাহিত্য মঞ্চ।
সাহিত্য মঞ্চের সভাপতি শাহনাওয়াজ গামার সভাপতিত্বে আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অর্থপেডিক হাসপাতালের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক ডা. তড়িৎ কুমার, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ।
কোরাশ দিয়ে আয়োজনের শুরু হয়। পরে আরেকটি কোরাশ পরিবেশিত হয়।
সভায় বিদ্রোহী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন-শিবগঞ্জ ফ্রিডম স্কুলের সহকারী শিক্ষক এবিএম জাহাঙ্গীর আলম, বাসাপ’র নির্বাহী পরিচালক ও সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক ফয়সাল আজম অপু, আলাবঙ্ মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোসা. রুনা, সাহিত্য মঞ্চের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা মামুন, সহ-সাধারণ সম্পাদক আল বশরী সোহান, কনটেন্ট ক্রিয়েটর টিয়া।
সঞ্চালনায় ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাহেদ।
কবিতা আবৃত্তি করেন-লেখক-সংগঠক অ্যাডভোকেট আশফাকুর রহমান, সাহিত্য মঞ্চের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেখা রানী মনিকা ও সদস্য জিয়াউল হক।
নজরুলের গানে নৃত্য পরিবেশন করেন-আতিয়া ও মালিহা রহমান।
সংগীত পরিবেশন করেন-শিবগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীবৃন্দ।