ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করেছেন। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার আলোচনায় এসেছে এর সিক্যুেয়ল। সবকিছু ঠিক থাকলে ‘সুড়ঙ্গ ২’ সিনেমা মুক্তি ডিসেম্বরে এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যেই শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রযোজনা সংস্থা। বর্তমানে ‘দম’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি। এরপরই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতায় নেমেও আলোচনায় আসে ছবিটি। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। নিশোর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়। গত বছরের শেষ দিকে একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে কথা বলেন আফরান নিশো। তখন শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছবিটি নিয়ে পরিকল্পনা চলছিল, তবে শারীরিক সমস্যার কারণে কিছুটা দেরি হচ্ছে। নিশো বলেন, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং স্পাইনে সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে সার্জারির প্রয়োজন হতে পারে। পরে বিষয়টি নিয়ে মজাও করেন এই অভিনেতা। নিশো বলেন, “এটা আগে কখনো বলা হয়নি। প্রথমবার এখানে বললাম। জানলে অনেকে হয়তো কাজে নেবে না, বলবে তুমি তো খুড়া, পা ভাঙা।” ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছিলেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026