চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে রোহান আলী নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রোহান উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর পাইড়াপাড়া গ্রামের তুহিন আলীর ছেলে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফিজ উদ্দিন মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১টার দিকে শিশু রোহান আলী বাড়ির পাশে পুকুরে সবার অগোচরে পড়ে ডুবে যায়। পরে ওই পুকুর থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফিজ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে তুলে দেয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।