শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 24, 2026
August 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

ইতিহাসের পাতায় নাম লেখালেন মিরাজ

Published: August 16, 2026 at 01:01 PM
ইতিহাসের পাতায় নাম লেখালেন মিরাজ

মেহেদি হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে ডারউইন টেস্টের তৃতীয় দিন থেকেই অস্ট্রেলিয়ান বিশ্লেষকদের আলোচনা শুরু হয়েছে। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের দারুণ এই ইনিংসের পর বল হাতেও ছিলেন প্রাণবন্ত। রোববার চতুর্থ দিনে খেলতে নেমে বাংলাদেশি এই অলরাউন্ডার নাম লেখালেন আরেকটি ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। তার অফ-স্পিন ঘূর্ণি প্যাট কামিন্সের ব্যাটের কানা ঘেঁষে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে জমা পড়তেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ হয়ে গেল। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা টুর্নামেন্টে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবল গড়ার রেকর্ড গড়লেন মিরাজ। এর আগে এমন কীর্তি আছে কেবল বিশ্বের চার ক্রিকেটারের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দুই তারকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস ১০০ উইকেট এবং ১০০০ রানের ডাবল পূর্ণ করেছিলেন। এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২টি ম্যাচ খেলেছেন মিরাজ, যেখানে তার শিকার ১০০ উইকেট এবং ব্যাট হাতে করলেন ১৪৩৬ রান। আইসিসির এই মেগা টুর্নামেন্টে অবশ্য প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেটের মাইলফলক আগেই পূর্ণ করেছিলেন তাইজুল ইসলাম। উইকেটের সেই মাইফলকে মিরাজ দ্বিতীয় বাংলাদেশি বোলার। চলমান টেস্টের তৃতীয় দিনে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে বল এবং ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মিরাজ। আর একে একে তুলে নিলেন অ্যালেঙ্ ক্যারি, ব্যু ওয়েবস্টার ও কামিন্সের উইকেট। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশি এই অলরাউন্ডার এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলেছেন। যেখানে ৩.০৮ ইকোনমিতে মিরাজের শিকার ২২৩ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার। আর ব্যাট হাতে ২৪.১৭ গড়ে এই টেলএন্ডার ব্যাটারের রান ২২৯৬।