বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
April 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

মেডিকেল কলেজের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসমাবেশ

Published: April 25, 2026 at 07:08 PM
মেডিকেল কলেজের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসমাবেশ

মেডিকেল কলেজের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসমাবেশ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে| শনিবার বিকেলের শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়| 

‘প্রাণের শিবগঞ্জ উন্নয়ন ফোরাম (ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ শিবগঞ্জ)’-এর ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়| 

উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ ইউসুফ আলীর সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক জহিরুল কাইউম বাবর|

এ সময় আরো বক্তব্য দেন— জুলাই যোদ্ধা আল বশরী সোহান, অধ্যাপক আবুল বাশার, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সহসভাপতি এ কে এস রোকন, ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলামসহ বিভিন্ন ¯ে^চ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ|

এ সময় বক্তারা বিভিন্ন সময় চাঁপাইনবাবগঞ্জ ˆবষম্যের শিকার হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন| দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও চারলেন রাস্তার দাবি অগ্রাহ্য করে নামমাত্র রাস্তা সম্প্রসারণের জন্য দুর্বল নেতৃত্বকে দায়ী করেন| সারাদেশে ৮ জেলায় মেডিকেল কলেজ স্থাপনে সরকার উদ্যোগ নিলেও চাঁপাইনবাবগঞ্জ এ তালিকার বাইরে থাকায় এ নিয়েও ব্যাপক সমালোচনা করেন বক্তারা| 

ভৌগোলিক কারণে জেলার মধ্যভাগে শিবগঞ্জ উপজেলা হওয়ায় এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান সমাবেশে অংশগ্রহণকারীরা|

চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য এ উন্নয়ন ফোরামের ব্যানারে দলমত নির্বিশেষে সোচ্চার হবার জন্য আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি|