রদ্রিকে দলে নিতে বার্সেলোনার প্রস্তবা প্রস্তাব দিরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইংলিশ ক্লাবটি। স্প্যানিশ মিডফিল্ডারের জন্য ৫১.৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনসহ মোট ৫৬.৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ফিরিয়ে দিয়েছে সিটি। ধারণা করা হয়েছিল বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবেই রদ্রির দলবদল সম্পন্ন হয়ে যাবে। কিন্তু ইংলিশ ক্লাবটি তাদের অবস্থানে অনড় থেকে জানিয়ে দিয়েছে, রদ্রিকে পেতে হলে বার্সাকে ৭০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। এখন দেখার বিষয়, বার্সেলোনা নতুন করে আরও বড় প্রস্তাব দেয় কি না, নাকি রদ্রির ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অপেক্ষা করে। দীর্ঘদিন ধরেই রদ্রি সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার সময়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ও ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ক্লাবটি। তবে আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই স্প্যানিশ মিডফিল্ডার নতুন চুক্তিতে আগ্রহী নন বলে জানা গেছে। রদ্রি চলে গেলে তার জায়গা পূরণ করতে চেলসির এনজো ফার্নান্দেজকে দলে নিতে চায় সিটি। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য চেলসি ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে। এদিকে এবারের গ্রীষ্মে ইতোমধ্যে ক্লাব রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ফার্নান্দেজের জন্য চেলসির চাওয়া পুরো ১২০ মিলিয়ন পাউন্ড দেওয়া সিটির জন্য কঠিন হতে পারে। বিকল্প হিসেবে কম দামে চুক্তি করার চেষ্টা করতে পারে তারা।
শিরোনাম
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু পরিস্থিতি : একলাফে আক্রান্ত ৪৯ জন
এসএসসিতে মানবিকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর : লেখাপড়া চালিয়ে নিতে সহযোগিতা চান ইতি
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা
‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করলো সিটি
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
Printed on: August 14, 2026
August 14, 2026
খেলাধুলা
রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করলো সিটি
সর্বশেষ খবর
প্রয়াস হসপিটালে চালু হলো চক্ষু বিভাগ
Aug 14, 2026