বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
April 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে এবার শিবগঞ্জে অসুস্থ ৫ শিশু, নমুনা পরীক্ষার নির্দেশ

Published: April 25, 2026 at 06:57 PM
‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে এবার শিবগঞ্জে অসুস্থ ৫ শিশু, নমুনা পরীক্ষার নির্দেশ

‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে এবার শিবগঞ্জে অসুস্থ ৫ শিশু, নমুনা পরীক্ষার নির্দেশ


চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পর এবার শিবগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্পের’ খাবার খেয়ে অসুস্থ হয়েছে পাঁচ শিক্ষার্থী| এছাড়া অসুস্থ না হলেও খাবার খেয়ে অ¯^স্তি বোধ করেছে আরো ২৫ শিক্ষার্থী|

ঘটনাটি ঘটেছে শনিবার শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে| বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন| 

মেফতাহুদ্দৌলা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সেদ্ধ ডিম ও পাউরুটি খায়| এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয় পাঁচ শিক্ষার্থী| এছাড়াও আরো ২৫ শিক্ষার্থী একই খাবার খেয়ে পেটে সামান্য ব্যথা অনুভব ও অ¯^স্তি বোধ করার কথা জানিয়েছে| ঘটনার পর শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়| তারা সবাই এখন সুস্থ আছে|

এদিকে সরবরাহকৃত খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন| এ-সংক্রান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে সংশ্লিষ্টদের|

শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান বলেন, অসুস্থ শিক্ষার্থীদের বাড়ি গিয়ে তাদের এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি| সবাই এখন সুস্থ আছে| তিনি আরো বলেন, প্রকল্পের অধীনে শিবগঞ্জ উপজেলার ২৪০টি বিদ্যালয়ে খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’| সংস্থাটিকে এ নিয়ে ˆকফিয়ত চাওয়া হয়েছে|

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, গাক’র সরবরাহ করা খাবার পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে| পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের খাবার সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে|

এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাক’র সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে|