চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮ দিকে উপজেলার সদর রহনপুর পৌর এলাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকাটির গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপানবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সাংবাদিক মনিরুল ইসলাম দোয়েলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।