উড়ছেন হাসান মাহমুদ, উড়ছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটা দিন। হাসান-তাসকিন ও এবাদত এই তিন ত্রয়ীর আগুনে পুড়েছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। মাত্র ৫৩ ওভারেই থেমে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমে ক্যারিয়ার সেরা স্পেলটাই করলেন হাসান মাহমুদ। বল হাতে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি। এর আগে ফাইফার পেয়েছেন আরও দুই বাংলাদেশি। ২০০৬ সালে ফতুল্লায় মোহাম্মদ রফিক এবং ২০১৭ সালে মিরপুরে দুইবার এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এবার তালিকায় নাম লেখালেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট শিকারের আরেক কীর্তি গড়েছেন টাইগার এই পেসার। এ নিয়ে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো ফাইফারের নজির গড়লেন হাসান। এর আগে ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছেন এই পেসার।
শিরোনাম
রেডিও মহানন্দার সাবেক কথাবন্ধু আলী আশরাফ আর নেই
চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মোমবাতি সমাবেশ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২১ আগস্ট থেকে
গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিবগঞ্জে ফুটপাতের পেঁয়াজি খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ
নরেন্দ্রপুরে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ
আগামী বছর শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ
সর্বশেষ খবর
রেডিও মহানন্দার সাবেক কথাবন্ধু আলী আশরাফ আর নেই
Aug 13, 2026
শিবগঞ্জে ফুটপাতের পেঁয়াজি খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ
Aug 13, 2026