জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। এতে এখনও ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহনকারী ফেরিটি গত মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) এক বিবৃতিতে জানায়, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। সিপিইউ জানায়, ‘এ পর্যন্ত মাতুসাদোনহা উদ্ধারকারী দল ও অন্যরা ৭৭ জন যাত্রীকে উদ্ধার করেছে।’ সংস্থাটি আরও জানায়, ‘১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’ মরদেহগুলো সংগ্রহ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দুটি ফিউনারেল পার্লারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও প্রায় ২৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। সিপিইউ আরও জানায়, নিখোঁজদের সন্ধানে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেওয়া হয়েছে। কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে। আয়তন নয়, জলধারণ ক্ষমতার হিসাবে এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
August 12, 2026
আন্তর্জাতিক
জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026