মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 11, 2026
August 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরানে সামরিক হামলা থেকে সরে আসছেন ট্রাম্প

Published: August 10, 2026 at 01:07 PM
ইরানে সামরিক হামলা থেকে সরে আসছেন ট্রাম্প

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান কঠোর কিছু দাবি জানালেও তিনি ইরানে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়া থেকে সরে আসছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম অ্যাঙ্ওিস জানিয়েছে, গত রোববার এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প তাদের বলেছেন, ‘আমরা বিষয়টিকে ধীরেসুস্থে এগিয়ে নিচ্ছি।’ ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাত্র এক সপ্তাহ আগেই ইরানে বড় ধরণের হামলা চালানোর সর্বশেষ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরে অবশ্য তিনি তা থেকে সরে আসেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে শুরু করা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি চাপ দিয়ে যাচ্ছেন। অ্যাঙ্ওিস জানায়, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের চুক্তি করতে দেরি করায় গত রোববার ট্রাম্প কোনো হতাশা প্রকাশ করেননি। দুই দেশ জুনে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, তার শর্ত অনুযায়ী ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে আগে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে জ্বালানির দাম বেড়ে গেছে। এতে বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হয়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ট্রাম্পকে উদ্ধৃত করে অ্যাঙ্ওিস বলেছে, ‘আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা শুধু ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং তাদের হাতে কোনো অর্থ না থাকার বিষয়টি দেখছি।’ ট্রাম্প আরও বলেছেন, তেলের দাম কমছে। ফলে যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর চাপও কমছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। সব সময়ই ঠিক হয়ে যায়। এটা অনেকটা দাবা খেলার মতো।’