রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন হোসে মরিনহো। গত শনিবার তার অধীনেই হাঙ্গেরির ফেরেনৎসভারোসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচ শেষে কথা বলেছেন ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন ও বের্নার্দো সিলভাকে নিয়ে। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ফেরায় এই ম্যাচেই প্রথম প্রাক-মৌসুমের মিনিট পেয়েছেন ভিনিসিয়ুস ও বের্নার্দো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি ২০৩২ সাল পর্যন্ত নবায়ন করে নিজের ভবিষ্যৎ নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে মরিনহো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন। এটি ভিনি ও আমাদের পুরো দলের জন্য আনন্দের বিষয়। তবে মাত্র কয়েকটি অনুশীলন সেশনের পরই তার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা ঠিক হবে না। আমি আশা করিনি ভিনি ৫০ মিটার দূর থেকে বল নিয়ে আজই গোল করবে। এটা একটা প্রক্রিয়া। আগামী বুধবার সে আরও ভালো হবে এবং পরের রোববার জার্মানিতে আরও ভালো হবে’ অন্যদিকে সতর্কবার্তা ছড়িয়েছেন বের্নার্দো সিলভাকে নিয়ে। ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে আসা বের্নার্দোর শারীরিক ফিটনেসের ঘাটতির কথা জানিয়েছেন মরিনহো। তার ভাষায়, ‘ছুটি কাটিয়ে ফেরায় বার্নার্দো এখনো পুরোপুরি শারীরিক অবস্থায় ফিরতে পারেননি। তবে বলের অগ্রগতি ঘটাতে এবং মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’ ম্যাচে সিলভার শারীরিক দুর্বলতা বুঝতে পেরে তাকে আরও ওপরে তুলে ১০ নম্বর পজিশনে খেলান মরিনহো। সেখানে পর্তুগিজ তারকাও স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান তিনি। প্রাক-মৌসুমে রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার দেপোর্তিভোর বিপক্ষে, এরপর আগামী রোববার শালকের বিপক্ষে খেলবে তারা। লা লিগায় নতুন মৌসুম শুরু হবে ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া
চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির
শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন
গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব
লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ
ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ
বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
সর্বশেষ খবর
শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ
Oct 24, 2026
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু
Oct 24, 2026
৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য
Oct 24, 2026