আসন্ন চলচ্চিত্র ‘টঙ্কি: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার ও গানে সহশিল্পী যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের কারণে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। এর পাশাপাশি কিয়ারার সমর্থনে কথা বলেছেন দক্ষিণী তারকা যশও। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টঙ্কি’ ছবির ট্রেলার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ। কিয়ারার কঠোর পরিশ্রম ও একাগ্রতার প্রশংসা করে তিনি লেখেন, ‘তোমার চেষ্টা, পরিশ্রম ও আবেগ-সবকিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটি তোমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে, কিয়ারা। পরিচালক গীতু মোহনদাস, যশ এবং পুরো দলের তৈরি করা এই জাদু দেখার অপেক্ষায় আছি।’ আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তির কথা উল্লেখ করে পুরো দলকে শুভকামনাও জানান এই অভিনেতা। মূলত সিনেমাটির ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারার কিছু অন্তরঙ্গ মুহূর্ত নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হয়। এরপর থেকেই অনলাইনে কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে কিয়ারার এই কঠিন সময়ে সহশিল্পী হিসেবে পাশে দাঁড়িয়েছেন যশ। গত শনিবার ব্যাঙ্গালুরুতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি কিয়ারার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেন। নেতিবাচক মন্তব্যকে পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়ে যশ বলেন, ‘কিয়ারা, এই চরিত্রে তুমি যে নিষ্ঠা দেখিয়েছ তা অসাধারণ। তুমি ভীষণ মাটির কাছের একজন মানুষ। একজন অভিনয়শিল্পী হিসেবে যা কিছুর মধ্য দিয়ে যেতে হয়, সেসবে কান দিয়ো না। তুমি যা বিশ্বাস করো, তা-ই করা উচিত। দর্শকরা ঠিকই এর প্রশংসা করবে। আমরা হয়তো সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’ গীতু মোহনদাস পরিচালিত ‘টঙ্কি: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।
শিরোনাম
বয়স বিশের কোঠায়? আর্থিক সুরক্ষায় মেনে চলুন এই নিয়মগুলো
বর্ষাকালে ত্বক ভালো রাখার পাঁচটি টিপস
চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ‘দ্য লাস্ট হাউস’
ঘনিষ্ঠ দৃশ্য বিতর্কে স্ত্রী কিয়ারার পাশে দাঁড়ালেন স্বামী সিদ্ধার্থ
ব্যাকলেস গাউনে উষ্ণতা ছড়ালেন মিম
বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক আদিবাসী দিবসে ভূমি অধিকারসহ ৭ দফা দাবি উত্থাপন
নাচোলে আদিবাসী দিবস উদযাপন
আলোর পাঠশালায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
বালুবাগানে র্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার
Printed on: August 10, 2026
August 10, 2026
বিনোদন
ঘনিষ্ঠ দৃশ্য বিতর্কে স্ত্রী কিয়ারার পাশে দাঁড়ালেন স্বামী সিদ্ধার্থ
সর্বশেষ খবর
বর্ষাকালে ত্বক ভালো রাখার পাঁচটি টিপস
Aug 10, 2026
ব্যাকলেস গাউনে উষ্ণতা ছড়ালেন মিম
Aug 10, 2026