বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
August 10, 2026
বিনোদন
বিনোদন

ব্যাকলেস গাউনে উষ্ণতা ছড়ালেন মিম

Published: August 10, 2026 at 10:27 AM
ব্যাকলেস গাউনে উষ্ণতা ছড়ালেন মিম

গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, একরাশ ঢেউখেলানো চুল আর চোখে আত্মবিশ্বাস; সামাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের নতুন এই বোল্ড অবতার মুহূর্তেই আলোচনায়। নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। বোঝাতে চেয়েছেন, লুক ও মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন তিনি। ছবিগুলোতে মিমকে দেখা গেছে এক নতুন রূপে। স্টুডিওর আলো-আঁধারির আবহে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। নজর কেড়েছে তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক। মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক আর একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়। কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ন চাহনি, কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, আবার কখনো ক্লোজ-আপে রহস্যময় রূপ-প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন। মিমের এই বোল্ড লুকে মুগ্ধ সবাই তা বলার বাকি রাখে না। মুহূর্তের মধ্যেই ছবিতে প্রতিক্রিয়া আর মন্তব্যের বন্যা বয়ে গেছে। ভক্তদের প্রতিক্রিয়া দেখলে বোঝাই যায়, প্রিয় তারকার এমন গ্ল্যামারাস রূপ তারা বেশ উপভোগ করছেন।