পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জনই সেনাসদস্য বলে জানা গেছে। গত শনিবার দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার রাতে মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।এতে আরও ৩৭ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এর আগে গত শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা এএনপি জানায়, দুর্ঘটনা কবলিত বাসগুলোর একটি সেনাসদস্যদের বহন করছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। সাহারা অঞ্চলের বিস্তীর্ণ এই দেশটির সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে কর্তৃপক্ষের চলমান প্রচারের মধ্যেই সর্বশেষ এই দুর্ঘটনা ঘটল।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 23, 2026
August 09, 2026
আন্তর্জাতিক
নাইজারে বাস দুর্ঘটনায় নিহত ২২, বেশিরভাগই সেনাসদস্য
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026