মুক্তির পর থেকেই বঙ্ অফিসে দাপট দেখাচ্ছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবার নতুন এক রেকর্ড গড়েছে সিনেমাটি। উত্তর আমেরিকার বঙ্ অফিসে মাত্র সাত দিনেই ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে ছবিটি। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৬ হাজার কোটি টাকা। এই আয় উত্তর আমেরিকার বঙ্ অফিস ইতিহাসে সবচেয়ে দ্রুত এই অঙ্কে পৌঁছানোর রেকর্ড। ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এই রেকর্ডের মালিক ছিল মার্ভেল স্টুডিওসের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ২০১৯ সালে মুক্তির পর আট দিনে উত্তর আমেরিকার বঙ্ অফিসে ৫০০ মিলিয়ন ডলার আয় করেছিল সিনেমাটি। এবার এক দিন কম সময়ে সেই রেকর্ড ভেঙে দিল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকার বঙ্ অফিসে ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করা ২৩তম সিনেমা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। উত্তর আমেরিকায় এ ছবিটির মোট আয় ৯৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আগের সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়েই হোম’ ২০২১ সালে মুক্তির পর উত্তর আমেরিকার বঙ্ অফিসে ৫০০ মিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে ১২ দিন সময় নিয়েছিল। ফলে নতুন সিনেমাটির সাত দিনের এই অর্জনকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। ডেডলাইনের তথ্য অনুযায়ী, গত বুধবার এক দিনেই সিনেমাটি উত্তর আমেরিকায় ৩২ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছে। নন-ওপেনিং সিনেমা হিসেবে এটি উত্তর আমেরিকার বঙ্ অফিসে কোনো বুধবারে দ্বিতীয় সর্বোচ্চ আয়। এ ক্ষেত্রে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ৩৮ মিলিয়ন ডলার নিয়ে এখনো শীর্ষে রয়েছে। সপ্তাহের শেষদিকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকায় আরও প্রায় ২৭ মিলিয়ন ডলার বা তার বেশি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সিনেমাটির মোট উত্তর আমেরিকান আয় আনুমানিক ৫০৮ দশমিক ৮ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এদিকে চলতি সপ্তাহান্তেও সিনেমাটির বঙ্ অফিস দাপট অব্যাহত থাকার প্রত্যাশা রয়েছে। বিশেষ করে প্রিমিয়াম লার্জ ফরম্যাট ও আইম্যাঙ্ প্রদর্শনী যুক্ত হওয়ায় আয়ে আরও গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে ছবিটির আয় ১ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলেও জানা গেছে। বঙ্ অফিসে একের পর এক রেকর্ড গড়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এখন বছরের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
Printed on: August 09, 2026
August 09, 2026
বিনোদন
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026