চাঁপাইনবাবগঞ্জ জেলার জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সরকারের সবুজায়ন কর্মসূচি সফল করার লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।
সরকার সারাদশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ঘোষণা করার পর থেকে এই জেলায় সরকারি বেসরকারি দপ্তর, এনজিও, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বৃক্ষরোপণ করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন শেষে বৃক্ষের চারা রোপণের পর তার যত্ন নেয়ার কথা বলেছেন। তিনি এও বলেন-বৃক্ষ রোপণের পর ‘ট্রি মনিটরিং’ অ্যাপ ব্যবহার করা হবে। সরকারি উদ্যোগে গাছ রোপণ করে মনিটরিং না হলে ব্যবস্থা নেয়া হবে। কোথাও অনিয়ম হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বন বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
এদিকে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পর্যায়ে ইতোমধ্যে বৃক্ষ মেলা শেষ হয়ছে। এখন শিবগঞ্জে বৃক্ষ মেলা চলছে।