ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যা দুর্গতদের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পূর্ণ গতিতে পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পরিষেবা দিতে রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টিরও বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং পুনর্র্নিমাণ ও পুনর্বাসনমূলক কাজ ত্বরান্বিত করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বর্তমানে আসামের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ এই বন্যায় চরম দুর্দশার মুখোমুখি হয়েছেন। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসজুড়ে ভারতে বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে প্রায়ই এই ধরনের বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দেয়। চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে দেশটির বিভিন্ন প্রান্তে অবিরাম বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
August 06, 2026
আন্তর্জাতিক
ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯৫
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026