বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়েছিল লিওনেল মেসিকে। সময়ের সঙ্গে বেদনার ক্ষত শুকিয়ে আবার মাঠে নামলেন আর্জেন্টিনার অধিনায়ক। ফাইনাল হারের ১৩ দিন পর আবার বল পায়ে মাঠে দেখা গেল মেসিকে। ৫৩তম মিনিটে বদলি খেলোয়াড়ের বেঞ্চ থেকে মাঠে নামেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। কলাম্বাস ক্রুর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ড্যানিয়েল পিন্টারের বদলে মাঠে নামেন মেসি। ষষ্ঠ বিশ্বকাপ খেলে মাঠে তিনি প্রবেশ করেন বীরের বেশে। তাকে স্বাগতিক দর্শকরা বিপুল সংবর্ধনা দেন। এমএলএসের বড় তারকার প্রত্যাবর্তন স্বপ্নের মতো হতে পারতো। মাঠে নামার তিন মিনিট পর পেনাল্টি বঙ্রে ডানপাশে লুইস সুয়ারেজের একটি পাস পান তিনি। বাঁ পায়ের জোরালো শট নেন। সাউথ ফ্লোরিডার দর্শকরা জালে বল জড়ানোর অপেক্ষায় ছিলেন। কিন্তু না, কাছের পোস্ট ঘেষে বল মাঠের বাইরে যায়। হতবাক হয়ে যান দর্শকরা। ওই গোলে মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারতো। প্রথমার্ধে উরুগুয়ান তারকা সুয়ারেজের ঝলকে দুই গোলের লিড পায় স্বাগতিকরা। তার প্রথম শট কলাম্বাস গোলকিপার প্যাট্রিক শুলটের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। তারপর নোয়াহ অ্যালেনকে দিয়ে দ্বিতীয় গোল করান তিনি। মায়ামি দুই গোলের লিড নিয়ে হাফটাইমে যেতে পারেনি। ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরো ঘরের মাঠে অভিষেকের দিনে আত্মঘাতী গোল করেন। তারপর ব্রাইস মেন্দেজের ফ্রি কিক থেকে ৮৪তম মিনিটে জাল খুঁজে পায় কলাম্বাস এবং মায়ামিকে পুরো তিন পয়েন্ট নিতে দেয়নি। মেসির ক্লাব ও আন্তর্জাতিক সতীর্থ রদ্রিগো দে পল এদিন মায়ামির শুরুর একাদশে ছিলেন। মেসির সঙ্গে তিনিও বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন। শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে দুজনের কেউ খেলেননি। নিয়ম অনুযায়ী এমএলএস অলস্টারের হয়ে না খেলায় নিষেধাজ্ঞা থেকে রেহাই পান তারা। চলতি সপ্তাহে মেসি ও দে পল অনুশীলনে ফেরেন। শেষবার ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেসি খেলেছিলেন। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে দুই পয়েন্ট পেছনে মায়ামি। এখন তাদের মনোযোগ লিগস কাপের দিকে। আগামী বুধবার নু স্টেডিয়ামে তারা স্বাগত জানাবে অ্যাতলেটিকো দে সান লুইসকে। তারপর প্রতিযোগিতার নকআউটে ওঠার সুযোগ পেতে মন্টেরে ও লিওঁনের মুখোমুখি হবে মেসির দল।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 23, 2026
August 02, 2026
খেলাধুলা
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026