ভিসানীতিতে পরিবর্তন এনেছে ওমান। দেশটিতে এখন থেকে বিনা খরচে পর্যটন ভিসা পাওয়া যাবে। নতুন প্রবেশনীতির আওতায় দুই সপ্তাহের জন্য বিনামূল্যের পর্যটন ভিসা চালু করেছে দেশটি। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করার লক্ষ্যে ওমান ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে। এর মাধ্যমে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিক বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকির জারি করা রয়্যাল ওমান পুলিশের এক সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। এটি সরকারি গেজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হয়েছে। নতুন বিধান অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশগুলোর নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দিতে পারবে। এতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রযোজ্য শর্ত ও ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করতে পারবেন। সংশোধনীগুলোর মাধ্যমে নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় নতুন ভিসা বিভাগ যুক্ত করা হয়েছে। পাশাপাশি ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার আনুষ্ঠানিক তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল। গালফ নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ এখনো যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। তবে উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত দেশগুলোর নাগরিকরাই এ সুবিধা পাবেন। ওমানের এ পদক্ষেপ আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ করবে। এর ফলে ভ্রমণকারীরা আরও সহজ ও সুবিধাজনক অভিজ্ঞতা পাবেন। সূত্র: গালফ নিউজ
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
Printed on: November 08, 2026
August 02, 2026
আন্তর্জাতিক
ওমানের নতুন নিয়ম, খরচ ছাড়াই মিলবে ভিসা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026