শুক্রবার ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 31, 2026
July 31, 2026
খেলাধুলা
খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ : ১২ ভেন্যুর নাম প্রকাশ করলো আইসিসি

Published: July 31, 2026 at 02:36 PM
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ : ১২ ভেন্যুর নাম প্রকাশ করলো আইসিসি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ এর আয়োজক দেশ ৩টি - দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। বিশ্বকাপ সামনে রেখে টুর্নামেন্টের ১২টি ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। জোহানেসবার্গে এক অনুষ্ঠানে বিশ্বকাপের ভেন্যুর নাম এবং বিশ্বকাপের ব্র্যান্ড উন্মোচন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ভেন্যু এবং ব্র্যান্ড নিয়ে বিস্তারিত জানিয়েছে আইসিসি। ১২ ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আছে ৮ ভেন্যু, ৩ ভেন্যু জিম্বাবুয়েতে এবং ১টি ভেন্যু আছে নামিবিয়ায়।

২৪ বছর পর ওয়ানডে বিশ্বকাপ ফিরছে আফ্রিকা মহাদেশে। বিশ্বকাপের ১২ ভেন্যুর মধ্যে ৮টি দক্ষিণ আফ্রিকায়, এগুলো হচ্ছে - জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, টিশওয়ানের সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, ডারবানের কিংসমেড ক্রিকেট গ্রাউন্ড, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউঙ্গ ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোম্পো সিটির (সাবেক ইস্ট লন্ডন) বাফেলো পার্ক। জিম্বাবুয়ের ৩ ভেন্যু হারারের হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের ফল মুসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নামিবিয়ার উইন্ডহোয়েকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। ১৪ দলের ৫৭ ম্যাচ হবে ৩ দেশের ১২ ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে আগে আয়োজক হলেও সিনিয়র দলের কোনো আইসিসি ইভেন্টে এবারই প্রথম আয়োজকের দায়িত্বে থাকছে নামিবিয়া।