রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 23, 2026
বিনোদন
বিনোদন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

Published: April 23, 2026 at 04:58 PM
মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

ভারতের হরিয়ানা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অভিনয়ের পাশাপাশি দিব্যাঙ্কা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। ইনস্টাগ্রামে তার কয়েক লাখ ফলোয়ার রয়েছে। জানা গেছে, দিব্যাঙ্কা সিরোহী হরিয়ানার সিনেমায় কাজ করলেও তিনি আদতে উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। ২১ এপ্রিল তিনি তার উত্তর প্রদেশের বাড়িতেই ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দিব্যাঙ্কা সিরোহীর এই আকস্মিক এবং অকাল মৃত্যুতে তার সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুর খবর অনেকেই মানতে পারছেন না। সহকর্মী ও ভক্তরা এই শোক সংবাদে স্তব্ধ হয়ে পড়েছেন। যদিও দিব্যাঙ্কার মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। চৌধুরী চরণ বিশ^বিদ্যালয় থেকে এই সদ্য প্রয়াত অভিনেত্রী বিসিএ পাশ করেন। পরবর্তীতে সিকিম থেকে এমবিএ করেন। টিকটকের একটি ভিডিও ভাইরাল হলে সেখান থেকেই পরিচিতি পান দিব্যাঙ্কা। পরবর্তীকালে হরিয়ানার বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। তার দুই ভাই হিমাংশু, দীপাংশু এবং জসমীত নামের এক বোন রয়েছে।