পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি নিরাপত্তা চেকপোস্টে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন| এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন পুলিশ সদস্য| খবর আনাদোলু এজেন্সির| বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে আফগান সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে| পুলিশের তথ্যানুযায়ী, বুধবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ করে নিরাপত্তা চেকপোস্টটি লক্ষ্য করে অতর্কিত ও তীব্র গুলিবর্ষণ শুরু করে| এতে ৯ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন| পুলিশ সদস্যদের পাল্টা গুলিতে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছেন| পুলিশ এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সন্ত্রাসীদের দায়ী করেছে| পাকিস্তান সরকার এবং নিরাপত্তা বাহিনী এই গোষ্ঠীর সদস্যদের চিহ্নিত করতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ পরিভাষাটি ব্যবহার করে থাকে| পাকিস্তানের ¯^রাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন| এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন| দীর্ঘদিন ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সরকারি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে টিটিপি| সাম্প্রতিক সময়ে এই অঞ্চলগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
Printed on: September 23, 2026
July 30, 2026
আন্তর্জাতিক
পাকিস্তানে চেকপোস্টে জঙ্গি হামলায় ৯ পুলিশ নিহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026