ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘বড় ধরনের’ রুশ হামলার আশঙ্কা প্রকাশের একদিন পরই ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া| এতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন| হামলা পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করে|
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পর রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট| ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভে একজন নিহত এবং আরো দুজন আহত হয়েছেন| এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে একটি আবাসিক ভবনে রুশ ‘ইস্কান্দার-এম’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন| আহত হয়েছেন আরো অন্তত আটজন| স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ চলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে| সীমান্তবর্তী লভিভ শহরে দুটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে ২৬ জন আহত হয়েছেন| ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন| হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ, লভিভ ও দনেপ্রোপেত্রোভস্কের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ওডেসা বন্দরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি পণ্যবাহী জাহাজে সফলভাবে আঘাত হেনেছে তাদের বাহিনী| এই হামলার কড় প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, “রাশিয়ার এই হামলা আবারো প্রমাণ করে যে আমাদের নাগরিকদের জীবন বাঁচাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন সবচেয়ে জরুরি কাজ|” তিনি জোর দিয়ে বলেন, “এই সুরক্ষার বিষয়টি কেবল ইউক্রেন বা একক কোনো দেশের ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না|” এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে এক সতর্কবার্তায় জেলেনস্কি জানান, রাশিয়ার একটি বড় আক্রমণ আসন্ন এবং ইউক্রেনীয়দের নিরাপত্তা নির্ভর করছে মিত্রদেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা সহায়তার ওপর| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ˆতরির লাইসেন্স দিতে সম্মত হয়েছেন বলে জানান তিনি| বর্তমানে রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম একমাত্র ‘প্যাট্রিয়ট’ ব্যবস্থার পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র ঘাটতিতে রয়েছে ইউক্রেন| অন্যদিকে, ইউক্রেনীয় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ অবকাঠামোও|
বৃহস্পতিবার সকালে রাশিয়ার পেনজা শহরে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে দেশটির শীর্ষ অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে আগুন ধরে যায়| গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, এতে একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে| ইউক্রেনের দাবি, ওয়াইল্ডবেরিজ রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে, যদিও রাশিয়া এই অভিযোগ অ¯^ীকার করে আসছে|
সূত্র: আল-জাজিরার