ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি| ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিল সভায় এই নিয়োগের ঘোষণা দিয়েছেন| এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আজ্জুরিদের দায়িত্ব নিলেন ৬১ বছর বয়সী এই কোচ| ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকাকালে তিনি দলকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন| তবে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরবের জাতীয় দলের কোচ হন| মানচিনির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে| ইতালি টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের দায়িত্ব তার কাঁধে এসেছে| সম্প্রতি বিতর্কের মুখে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায় এবং সেই বিতর্কের জেরে পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন| এরপরই মানচিনির প্রত্যাবর্তনের পথ খুলে যায়| সেপ্টে¤^রের আন্তর্জাতিক উইন্ডোতেই নতুন অধ্যায়ের শুরু হবে| তখন ইতালি পরপর বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলবে, যেখানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষা দেবেন মানচিনি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026