বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 29, 2026
July 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

হারের রেকর্ড গড়লো পাকিস্তান

Published: July 29, 2026 at 12:18 PM
হারের রেকর্ড গড়লো পাকিস্তান

বিদেশের মাটিতে পাকিস্তানের হারের বৃত্ত যেন ভাঙছেই না| ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে এবার নতজানু হলো বাবর আজমের দল| তারুবা টেস্টে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে অলআউট হয়েছে পাকিস্তান| ফলে ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে সফরকারীরা| এই হারের সঙ্গে পাকিস্তানের নামের পাশে যুক্ত হয়েছে লজ্জার আরেকটি রেকর্ড| বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা আট টেস্টে পরাজয়ের তিক্ত স্বাদ পেল তারা| গত মে মাসে বাংলাদেশে এসে ২-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান| এবার ক্যারিবিয়ানদের মাটিতে সিরিজের প্রথম টেস্ট হেরে বসল বাবর-রিজওয়ানরা|

২১১ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান| মধ্যাহ্ন বিরতির আগেই হারায় তিন উইকেট| এক প্রান্তে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেন বাবর আজম, কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপ কাটিয়ে উঠতে পারেনি দল| এর আগে চতুর্থ দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে লিড বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে| আগের দিন ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শেষ করা ক্যারিবীয়রা সকালে শামার জোসেফ ও কেমার রোচের ব্যাটে আরও গুরুত্বপূর্ণ রান যোগ করে| পাকিস্তানের গা ছাড়া ভাবের সুযোগ নিয়ে লিড বড় করে স্বাগতিকরা|

আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান জোসেফ| খুররম শাহজাদের বলে ছক্কা হাঁকিয়ে দিনের অন্যতম সেরা শট খেলেন তিনি| শেষ পর্যন্ত মোহাম্মদ আলির বলে বোল্ড হওয়ার আগে রোচের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি| এরপর শেষ দুই উইকেটে আরও ২৭ রান যোগ করে ১৮১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস| পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নেন ৫ উইকেট| তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে| শুরু থেকেই নিখুঁত লাইন-লেন্থে বল করে কেমার রোচ ও জেইডেন সিলস| ইমাম-উল-হক, আজান আওয়াইস ও সালমান আলী আগাকে ফিরিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন সিলস| প্রথম ইনিংসে দারুণ বোলিং করা জাস্টিন গ্রিভসও দ্বিতীয় ইনিংসে নিজের সামর্থ্যরে প্রমাণ দেন| মোহাম্মদ রিজওয়ানের অফ স্টাম্প উড়িয়ে দেন তিনি| পরে আমের জামালকে এলবিডব্লিউ করে পাকিস্তানের বিপর্যয় আরও বাড়িয়ে দেন| আঙুলের চোটের কারণে স্বাভাবিক ব্যাটিং অর্ডারে নামতে পারেননি শান মাসুদ| পরে আট ন¤^রে নেমেও দলের জন্য বড় কিছু করতে পারেননি তিনি|

এক হাতে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান করে ফিরতে হয় তাকে| শেষ দিকে বাবর আজম ও মোহাম্মদ আব্বাস কিছুটা প্রতিরোধ গড়েন| বাবর পূর্ণ করেন নিজের ৩২তম টেস্ট অর্ধশতক| আব্বাসও ২৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন| তবে তাদের লড়াই শুধু হারের ব্যবধান কমিয়েছে, বদলাতে পারেনি ম্যাচের ফল| চতুর্থ দিনের চা বিরতির পর দ্বিতীয় বলেই আব্বাসকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন জেইডেন সিলস| তাতেই ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস| অধিনায়ক বাবর আজম ৫৮ রানে অপরাজিত থেকে দলের আরেকটি পরাজয়ের সাক্ষী হলেন|