বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তাও টেস্ট খেলতে- বিষয়টি ভাবাই যেন রোমাঞ্চকর| সেই রোমাঞ্চ আরও বেড়ে গিয়েছিল নাহিদ রানাকে নিয়ে অজিদের মাতামাতি দেখে| অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড পর্যন্ত নাহিদকে হুমকি মানছিলেন| এছাড়া নাহিদকে নিয়ে অস্ট্রেলিয়ান মিডিয়ার মাতামাতি আর বাংলাদেশ সিরিজকে ঘিরে ডারউইনে কাউন্টডাউন রোমাঞ্চ ছড়িয়েছিল লাল-সবুজের ক্রিকেটে| তবে সেই নাহিদের শেষপর্যন্ত খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া সিরিজ| মিচেল স্টার্কের সাথে পাল্লা দিয়ে দ্রুতগতির বল করে বিশ^ ক্রিকেটের সেরাদের কাতারে উঠে আসা এই পেসারের চোট তাই শুধু বাংলাদেশকে নয়, মন খারাপ করাবে অস্ট্রেলিয়ানদেরও| কারণ অস্ট্রেলিয়া যে ছিল সমান্তরাল লড়াইয়ের অপেক্ষায়| এজন্য পূর্ণ শক্তির স্কোয়াডও ঘোষণা করেছে| দলের মূল তিন পেসারকে উপমহাদেশে খেলা সীমিত ওভারের সিরিজেও দিয়েছিল বিশ্রাম| নাহিদের না থাকা কতটা আক্ষেপের বিষয়, তা ফুটে উঠেছে কিংবদন্তি ইয়ান বিশপের টুইটেও| এক্সে দেওয়া বার্তায় এই ক্যারিবিয়ান লিখেছেন, ‘অন্য অনেক ক্রিকেট প্রেমীর মতো, আমিও নাহিদ রানাকে নিয়ে ব্যথিত| অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাকে বোলিং করতে দেখতে আমি মুখিয়ে ছিলাম|’ নাহিদ রানা জি¤^াবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের শিকার হন| সেরে ওঠার জন্য আপাতত মাঠের বাইরে থাকতে হবে তাকে| আরেক পেসার শরিফুল ইসলামও ইঞ্জুরিতে| অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে বাংলাদেশের পেস ইউনিটে রাখা হয়েছে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসানকে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণের ৩৭ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ
ক্ষমা চাইলেন স্বস্তিকা
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ
Sep 23, 2026
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জুয়েল রানা গ্রেপ্তার
Sep 23, 2026