রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 23, 2026
বিনোদন
বিনোদন

আইনি বিপাকে জড়ালেন নুসরাত

Published: April 23, 2026 at 04:57 PM
আইনি বিপাকে জড়ালেন নুসরাত

ফ্ল্যাট দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। গত বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল সংবাদকর্মীদের ভিড়। সকাল সকাল স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে ইডি দফতরে পৌঁছান নুসরাত। গাড়ি থেকে নামার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও তিনি কোনো মন্তব্য করেননি। যশের হাত ধরে সরাসরি ইডি দফতরের ভেতরে চলে যান এই অভিনেত্রী। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশ প্রবীণ নাগরিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। ২০১৪-১৫ সালে ওই সংস্থাটি প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে ৫ লাখ টাকা করে নিয়েছিল। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা ফ্ল্যাট পাননি এবং তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি। তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট ওই সংস্থায় ডিরেক্টর পদে ছিলেন নুসরাত জাহান। সংস্থাটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই অভিনেত্রী ইডির নজরে রয়েছেন। এর আগে ২০২৩ সালেও একই মামলায় তাকে তলব করা হয়েছিল। ইডি সূত্রের খবর, সাম্প্রতিক তদন্তে কিছু নতুন তথ্য ও নথি সামনে আসায় নুসরাতকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন তদন্ত কর্মকর্তারা। সকাল থেকে শুরু হওয়া এই জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা পর্যন্ত। টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে ইডি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুসরাত। তদন্তের স্বার্থে তার বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে দফতর থেকে বের হওয়ার সময়ও মিডিয়ার সামনে কোনো মুখ খোলেননি তিনি।