রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 23, 2026
বিনোদন
বিনোদন

এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চ মাতাতে যাচ্ছেন রুনা লায়লা

Published: April 23, 2026 at 04:53 PM
এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চ মাতাতে যাচ্ছেন রুনা লায়লা

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান শোনাতে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী ইমন চৌধুরী। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে দুটি জমকালো সংগীতানুষ্ঠান। ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ নাইট’ শীর্ষক অনুষ্ঠান। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষও। অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের আরেকটি আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয় বরং দর্শকদের জন্য হতে যাচ্ছে আজীবন মনে রাখার মতো এক সুরের ভ্রমণ। রুনা লায়লার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বেঙ্গল সিম্ফনির পরিবেশনাও যোগ করবে ভিন্নমাত্রা। ইতোমধ্যে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ভালো সাড়াও মিলছে। রুনা লায়লা জানান, বহু বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। বড় পরিসরের এই আয়োজন নিয়ে বেশ আশাবাদী। দর্শকদের পছন্দের গান পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই শিল্পী। ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন তিনি। এদিকে ইমন চৌধুরী বলেন, এই আয়োজন নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত। অসাধারণ ভেন্যুতে সাজানো এই অনুষ্ঠানগুলোতে ‘কথা কইও না’, ‘বাজি’, ‘সাদা সাদা কালা’, ‘টেকা পাখি’সহ জনপ্রিয় গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে।