মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
July 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

সান্তোসের সাথে বাড়ছে না নেইমারের চুক্তি

Published: July 28, 2026 at 01:22 PM
সান্তোসের সাথে বাড়ছে না নেইমারের চুক্তি

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তার পুরোনো ক্লাব সান্তোসে ফেরার পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছেন| ভেতরের রেষারেষি, ক্লাবের অভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতা এবং নিজের আচরণগত বিতর্ক নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার দূরত্ব এখন তুঙ্গে| ফলে ২০২৬ সালের ডিসেম্বরের পর সান্তোসের সাথে তার চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা একপ্রকার ক্ষীণ হয়ে এসেছে| ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সাম্প্রতিক মনোভাব ও আচরণে দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের মধ্যে চরম অসন্তোষ ˆতরি হয়েছে| তাকে দৈনন্দিন অনুশীলনে সামলানো কঠিন হয়ে পড়েছে এবং তার স্বার্থপর মনোভাব সতীর্থদের বিরক্ত করছে| মে মাসে অনুশীলনের সময় রবিনহো জুনিয়রের সঙ্গে তর্কাতর্কির পর তার অধিনায়কত্ব ও নেতৃত্ব দেয়ার ক্ষমতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে|

বিতর্কের জল আরো গড়ায় কোপা সুদেরিকানা চলাকালীন সময়ে| দল যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভেনিজুয়েলা সফরের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন নেইমারকে সাও পওলোর একটি পোকার টুর্নামেন্টে দেখা যায়| এ নিয়ে তীব্র সমালোচনার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখান| পরবর্তীতে চাপেকোয়েন্সের বিরুদ্ধে ম্যাচে গোল করার পর তাস বণ্টনের অভিনয় করে বিতর্কিত ভঙ্গিতে গোল উদযাপন করেন|

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেইমার নিজেই ক্লাবের ˆদনন্দিন রুটিন ও পেশাদার ফুটবলের চাপ নিয়ে ক্লান্ত| তিনি খেলা ছেড়ে দেয়ার মানসিকতায় থাকলেও তার বাবা ও বাণিজ্যিক চুক্তিগুলোর বাধ্যবাধকতার কারণে খেলা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন| অন্যদিকে, ক্লাবের দুর্বল অবকাঠামো, নিম্নমানের স্কোয়াড এবং টানা দ্বিতীয় বছরের মতো অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা নিয়ে ক্ষোভ রয়েছে নেইমার ও তার বাবারও| অবকাঠামোগত উন্নয়নে নেইমার নিজে অর্থায়ন করলেও ক্লাবের ভেতরের অস্বচ্ছতা নিয়ে তাদের অভিযোগ রয়েছে| মাঠের বাইরের জটিলতার পাশাপাশি আর্থিক সমস্যাও বড় রূপ নিয়েছে| সান্তোসের কাছে নেইমারের বকেয়া পাওনার পরিমাণ ১৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে| এছাড়া খেলোয়াড়রাও কয়েক মাস ধরে তাদের ইমেজ রাইটসের টাকা পাননি| সাম্প্রতিক চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর ড্রেসিংরুমে নেইমার তরুণ সতীর্থ গ্যাব্রিয়েল বনটেম্পো ও জোয়াও অ্যানানিয়াসকে গালিগালাজ করেছেন বলে খবর রটেছিল| যদিও নেইমার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং দাবি করেছেন|