মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
July 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটিই হলো বিশ্বকাপের সেরা

Published: July 28, 2026 at 01:18 PM
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটিই হলো বিশ্বকাপের সেরা

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল| আর্জেন্টিনার বিপক্ষে করা তার অবিশ্বাস্য গোলটি বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে| মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে| অতিরিক্ত সময়ে দূরপাল্লার দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ২-২ সমতা ফেরান লোপেস কাব্রাল| শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নিলেও, কাব্রালের সেই অনবদ্য গোলটি বিশ^কাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে|

ফিফা জানিয়েছে, বিশে^র বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে কাব্রালের গোল| এর মাধ্যমে অভিষেক বিশ্বকাপেই দারুণ এক অর্জন যোগ হলো কেপ ভার্দের ঝুলিতে| এর আগে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর রাউন্ড অব ৩২ পর্বের ভোটেও সহজেই সেরা হয়েছিল এই গোলটি| পরে চূড়ান্ত ভোটাভুটিতেও শীর্ষে থেকে পুরো টুর্নামেন্টের সেরা গোলের সম্মান নিজের করে নেন লোপেস কাব্রাল| এই পুরস্কারের মাধ্যমে নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানকে আরও স্মরণীয় করে রাখল কেপ ভার্দে| লোপেস কাব্রালের এই অসাধারণ গোল এখন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর কাতারে জায়গা করে নিয়েছে|