মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
July 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন

Published: July 28, 2026 at 01:17 PM
যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন

বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন| তাদের এই সফরের মূল উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)| বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদের সাম্প্রতিক সাইড স্ট্রেইনের জন্য নয়, বরং দীর্ঘদিন ধরে ভোগানো শিনবোনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে| একই সঙ্গে তাসকিন আহমেদের দীর্ঘদিনের গোড়ালির চোট নিয়েও বিশেষজ্ঞের তৃতীয় মতামত নিতে চায় বিসিবি| ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির ওই কর্মকর্তা বলেন, “ক্যারিয়ারের শুরুর দিক থেকেই নাহিদ দুই পায়ের শিনবোনের ব্যথা নিয়ে খেলছে|

এত দিন সে ব্যথা নিয়ন্ত্রণ করেই খেলেছে| আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল, সুযোগ পেলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গিয়ে নিচের অঙ্গের (লোয়ার লি¤^) একজন বিশেষজ্ঞের মাধ্যমে তার শিনবোনের সমস্যার মূল্যায়ন করানো হবে|” চলতি মাসে জি¤^াবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান নাহিদ| তবে বিসিবির দাবি, তার অস্ট্রেলিয়া সফরের সঙ্গে সেই চোটের কোনো সম্পর্ক নেই| এ বিষয়ে বোর্ডের কর্মকর্তা আরও বলেন, “সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাহিদ অস্ট্রেলিয়ায় যাচ্ছে একজন শিনবোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে| তবে সে সাইড স্ট্রেইনের কারণে সেখানে যাচ্ছে না| কারণ শিনবোনের এই ব্যথা তার দীর্ঘদিনের (ক্রনিক) সমস্যা|” বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও একই সফরে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন|

যদিও তিনি টেস্ট দলে আছেন, তবুও তার সফরের উদ্দেশ্য কাঁধের কোনো সমস্যা নয়| বরং ক্যারিয়ারজুড়ে বারবার ভোগানো গোড়ালির চোটের বর্তমান অবস্থা নির্ণয় করতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে| বিসিবির কর্মকর্তা বলেন, “তাসকিন তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পাওয়া গোড়ালির সমস্যার মূল্যায়নের জন্য যাচ্ছে| আমরা তার চোটের বর্তমান অবস্থা সম্পর্কে আরও একটি (তৃতীয়) বিশেষজ্ঞ মতামত নিতে চাই|” বিসিবির এই উদ্যোগকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে| সাম্প্রতিক সময়ে জাতীয় দলের একাধিক ক্রিকেটার চোটে পড়ায় তাদের দীর্ঘমেয়াদি ফিটনেস নিশ্চিত করতে আরও উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড| নাহিদ ও তাসকিনের এই মেডিকেল অ্যাসেসমেন্টের ফলাফলের ওপরই নির্ভর করবে তাদের পুনর্বাসন পরিকল্পনা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রোডম্যাপ|