বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
July 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

Published: July 27, 2026 at 01:28 PM
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

যুক্তরাজ্য সফরে যা হয়েছিল, তা ভুলে যেতেই চাইবে ভারত| আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের সেই ক্ষত তারা কিছুটা হলেও সারিয়ে তুলল| জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা| শ্রেয়াস আইয়ার অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলেন হোয়াইটওয়াশ করে| বৈভব সূর্যবংশী ৪৯ বলে ৮১ রানের দারুণ ইনিংস খেলেন| তার ওই ইনিংসে ভর করে ভারত ১৯২ রান করে| শেষ ম্যাচে তারা জিতেছে ৩৫ রানে| জিম্বাবুয়েকে রান তাড়া করতে দিয়ে আবারো প্রথম বলে উইকেট পান মায়াঙ্ক যাদব| সিরিজে দ্বিতীয়বারের মতো একই সাফল্য পেলেন তিনি| ম্যাচ শেষে তার নামের পাশে তিন উইকেট| যশ ঠাকুর নেন দুটি এবং রবি বিষ্ণয় ও অশোক শর্মা একটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৫৭ রানে আটকে ফেলেন| যদিও যশের বোলিংয়েই তিন ক্যাচ ফেলে দেওয়া দৃষ্টিকটুই ছিল| জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল ৫৪ রানের ইনিংস খেলে একাই লড়াই করেছেন| দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ওয়েসলি মাধেভেরের ব্যাটে| আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সূর্যবংশী| তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজ সেরাও এই বাঁহাতি ব্যাটার|